জাতীয়

বার্ষিক পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চিন্তা ইসির

নির্বাচন কমিশন

ঢাকা, ২৪ সেপ্টেম্বর- শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন না করে পরীক্ষা শেষ হওয়ার পর জানুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ‘বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে ভোট হবে না। পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে, আশা করি।’

এ সময় নির্বাচন কমিশনার আরও বলেন, পাবলিক পরীক্ষার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। ফলে ওই সময়ে নির্বাচন আয়োজন করা কঠিন।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে চিঠি চালাচালির কোনো নজির নেই জানিয়ে তিনি বলেন, সরকারের কাছে নির্বাচন আয়োজনের উপযোগী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তালিকা চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে।

এস এম/ ২৪ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language