৬ হাজার ৫৪৪ সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসাবে সরকার

ঢাকা, ২৩ সেপ্টেম্বর- স্থানীয় সরকারের ৬সভা, ইউনিয়ন পরিষদ, নির্বাহী প্রকৌশলী, এলজিইডির দফতরগুলো, ওয়াসা, জনস্বাস্থ্য এবং সারা দেশের যত হাট-বাজার বা গ্রোথ সেন্টার আছে, হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা করেছে সরকার। এ জন্য ৩৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এসব প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপন করে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
আজ বুধবার সচিবালয়ে এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকারের আওতাধীন পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, নির্বাহী প্রকৌশলী, এলজিইডির দফতরগুলো, ওয়াসা, জনস্বাস্থ্য এবং সারা দেশের যত হাট-বাজার বা গ্রোথ সেন্টার আছে, সব মিলিয়ে এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ৬ হাজার ৫৪৪টি।
তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন করা হবে। এ জন্য প্রতিষ্ঠানগুলোকে বিশেষ বরাদ্দ থেকে টাকা ছাড় করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, আলাদা আলাদা চিঠি দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ২৭ জানুয়ারির মধ্যে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়েছে। এ কাজে মোট ৩৭০ কোটি টাকা ছাড় করা হয়েছে।
এস এম/ ২৩ সেপ্টেম্বর ২০২৬







