ঢালিউড

জন্মদিনে পরীমনির ছেলেকে যে উপহার দিলেন অপু বিশ্বাস

ঢাকা, ১১ আগস্ট – এক বছর পূর্ণ হয়েছে পরীমণি ও শরিফুল রাজের সন্তান পদ্মের। বিশেষ দিনটি উদযাপনে কোনো কার্পণ্য করেননি এই আলোচিত চিত্রনায়িকা। যেখানে যা লাগে তাই দিয়ে রঙিন করে তুলেছিলেন বৃহস্পতিবার (১০ আগস্ট) ছেলের জন্মদিনে।

ঢাকাই সিনেমার তারকাদের অনেকে এসেছিলেন জমকালো এই আয়োজনে। ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস দামি এক উপহার নিয়ে এসেছিলেন পদ্মের জন্য। নিজের হাতে পদ্মের গলায় সোনার হার পরিয়ে দেন তিনি। পদ্মকে উপহার দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সংবাদমাধ্যমকে পরীমণি জানিয়েছেন, ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ হয়েছে পদ্মের জন্মদিনে। তিনি বলেন, আমি অনেক কষ্ট করে এটি জোগাড় করেছি। এই অনুষ্ঠানের জন্য পদ্মের বাবা পাশে থাকলে এত কষ্ট নিতে হতো না আমাকে।

মোটা অংকের এই টাকা যোগাড় করা প্রসঙ্গে পরী বলেন, প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই একটি পরিমাণ টাকা জমিয়েছি আমি। সেই টাকা দিয়ে আজ বাবুর জন্মদিন পালন করছি। জন্মের পর থেকেই এই উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দিকে রাজ্যের বাবাও যুক্ত ছিল এই উদ্যোগের সঙ্গে, কিন্তু পরে তো যা হওয়ার তাই হলো। সে চলে গেল। বাবুর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। কিন্তু পরিপূর্ণভাবে সেটি আর হলো না।

প্রসঙ্গত, রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বসেছিল পদ্মের জন্মদিনের আসর। রাত সাড়ে নয়টায় ছেলেকে নিয়ে অনুষ্ঠানে হাজির হন পরীমণি। ঢাকাই সিনেমার তারকাদের পাশাপাশি অভিনেত্রীর আত্মীয়স্বজনও হাজির হয়েছেন জমকালো এই আয়োজনে।

আইএ/ ১১ আগস্ট ২০২৩


Back to top button
🌐 Read in Your Language