ঢাকা

হাতিরঝিলে কিশোরীর লাফ, মধ্যরাতে লাশ উদ্ধার

ঢাকা, ২৩ জুলাই – রাজধানীর হাতিরঝিলে রিয়া নামে এক এসএসসি পরীক্ষার্থী লাফ দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে কিশোরী ঝিলে লাফ দেয়। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে ১০টার কিছু পর হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনের ব্রিজের ওপর থেকে লাফিয়ে পড়ে রিয়া। তাকে বাঁচাতে হাওয়াই মিঠাই বিক্রি করা এক হকার লাফ দেন। কিন্তু তিনি রিয়াকে আর খুঁজে পাননি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে রিয়ার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই হকারসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুজন গণমাধ্যমকে বলেন, হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে বাড্ডা ব্রিজ থেকে দুজন লাফ দেয়ার খবর পেয়ে এসেছি। এ ঘটনায় এক পুরুষকে জীবিত উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ১টার দিকে রিয়া নামে ২০২৪ সালের এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৩ জুলাই ২০২৩

Back to top button
🌐 Read in Your Language