পশ্চিমবঙ্গ

বাংলার সাথে একাত্ম হওয়ার চেষ্টায় ত্রুটি রাখেননি অমিত শাহ

কলকাতা, ২১ ডিসেম্বর- দুদিনের পশ্চিমবঙ্গ সফর শেষে রবিবার রাতের বিমানে দিল্লি ফিরে গেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত ৪৪ ঘণ্টার এই সফরে অমিত শাহ নিজেকে বাঙালি সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে চেষ্টা করেছেন।

কলকাতায় সফরের প্রথম দিন শাহ গেলেন স্বামী বিবেকানন্দর বাড়িতে যান। তারপরে মেদিনীপুরে পৌঁছে শহীদ ক্ষুদিরামের পৈতৃক বাড়িতে যান পৌঁছে ভারতের গুজরাটের রাজ্য থেকে উঠে আসা বিজেপির সাবেক সভাপতি।

সফরের দ্বিতীয় দিনে ভ্রমণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি শান্তিনিকেতন, পরে বিশ্বভারতী। সেখানে তিনি রবীন্দ্র সংগীত শোনেন। বাংলাদেশ ভবন থেকে বেরিয়ে অমিত শাহ সাংবাদিকদের বলেন, ‘রবীন্দ্রনাথকে নোবেল প্রাইজ দিয়ে সম্মানিত করা হয়নি, আমার মনে হয় উনাকে সম্মান জানিয়ে নোবেল প্রাইজের মাহাত্ম্য বেড়েছিল।’ শুধু তাই নয়, ভারত এবং বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা হিসেবে রবীন্দ্রনাথ যে এক অনন্য কৃতির অধিকারী তাও বলেন শাহ।

বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে কে মুখ্যমন্ত্রী হবেন? সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে অমিত শাহ বলেছেন, চিন্তা করবেন না, কোনো এক ভূমি পূত্রকেই আমরা মুখ্যমন্ত্রী করব।

আরও পড়ুন- বিপাকে মমতা ব্যানার্জী, শুভেন্দুর সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে অর্ধশত শীর্ষনেতা

তবে কেনো এমন বাঙালিয়ানা অমিত শাহের। এ বিষয়ে রাজনৈতিক বিশেষজ্ঞ বিশ্বনাথ চক্রবর্তী। বলেন, ‘তৃণমূলের তরফ থেকে বিজেপিকে বারবার বহিরাগতদের পার্টি বলা হচ্ছে। এই কথা সত্যি যে বিজেপি মূলত ভারতের উত্তর এবং পশ্চিম প্রান্তের একটি দল। পশ্চিমবঙ্গের ভোটের আগে তাই বিজেপকে বাঙালি সংস্কৃতির সাথে সম্পৃক্ত দেখানোর চেষ্টা করছেন অমিত শাহ।

সূত্র: কালের কন্ঠ
আডি/ ২০ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language