লালমনিরহাট

তিস্তার পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপরে

লালমনিরহাট, ১৩ জুলাই – লালমনিরহাটে তিস্তা ব্যারেজে ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ইতোমধ্যে নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ছাড়াও লালমনিরহাটের পাঁচ উপজেলায় প্রায় তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা এ তথ্য নিশ্চিত করেছেন। গত শনিবার (৮ জুলাই) তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় ব্যারাজ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৩৪ সেন্টিমিটার। যা বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ মৌসুমে প্রথম পানি সর্বোচ্চ বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, বৃহস্পতিবার সকাল থেকে তিস্তার পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ কারণে লালমনিরহাটের পাঁচ উপজেলার তিস্তা চরে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

নদীর পানিবৃদ্ধির ফলে জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, টেপাখড়িবাড়ি, খালিশাচাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ি ও খগাখড়িবাড়ি ইউনিয়নের নিম্নাঞ্চলের ১৫টি চর গ্রামে পানি ঢুকে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। বিপদের শঙ্কায় রয়েছে নিম্নাঞ্চলের গ্রামের মানুষ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৩ জুলাই ২০২৩


Back to top button
🌐 Read in Your Language