আইন-আদালত
তিন মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন মঞ্জুর

ঢাকা, ২৯ জুন – আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং বিশিষ্ট কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় জামিন প্রদান করেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
আদালতে মমতাজ বেগমের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু এবং সারা হোসেন। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী খায়রুন্নেসা।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা সাজিয়া শারমিন। আইনজীবী মোতাহার হোসেন সাজু গণমাধ্যমকে জানান যে আদালত তিনটি মামলার বিপরীতে ইতিপূর্বে জারি করা রুল যথাযথ ঘোষণা করে মমতাজ বেগমকে জামিন দিয়েছেন।
এস এম/ ২৯ জুন ২০২৬









