জাতীয়

জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা, ১৫ ডিসেম্বর- ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণ শুরু হয়।

প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার এবং বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে একযোগে সম্প্রচার করা হচ্ছে।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর পলাতক চার খুনির মুক্তিযোদ্ধা খেতাব স্থগিত

এর আগে গতকাল সোমবার করোনাভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে বিজয় দিবস উদযাপনের আহ্বান জানিয়ে দেশবাসীকে মোবাইল ফোনে বিজয়ের শুভেচ্ছা জানান শেখ হাসিনা।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ১৫ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language