ঢালিউড

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন পরী

ঢাকা, ১৭ মে – সোশ্যাল মিডিয়ায় বেশ সরব ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি। প্রায় সময়ই নিজের ব্যক্তিগত, ভালো-মন্দ সব খবরই ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। বেশ কয়েকদিন অসুস্থতায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে বাসায় ফিরেছেন এই অভিনেত্রী।

বুধবার (১৭ মে) রাতে বাসায় ফিরেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন পরী। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আহ্ সুইট হোম!’। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও।

পোস্টটি করার সঙ্গে সঙ্গেই ১৭ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। সুস্থ হয়ে বাড়ি ফেরায় ‘আলহামদুলিল্লাহ্’ জানিয়ে শুকরিয়া আদায় করেছেন পরীমণির ভক্ত-অনুরাগীরা।

এর আগে, শনিবার (১৩ মে) নিজের ফেসবুকে পরীমণি লিখেছিলেন, ‘জ্বর ১০৩!’ খবরটি শুনেই কমেন্টবক্সে দ্রুত নায়িকার সুস্থতা কামনা করেছিলেন নেটিজেনরা।

প্রসঙ্গত, আগামী ১৯ মে মুক্তি পাবে পরীমণি অভিনীত সিনেমা ‘মা’। এতে আরও অভিনয় করেছেন, রোবেনা করিম জুঁই, ফারজানা ছবি, আজাদ আবুল কালাম, সাজু খাদেম, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

আইএ/ ১৭ মে ২০২৩


Back to top button
🌐 Read in Your Language