ঢালিউড

ছেলের সঙ্গে ছবি প্রকাশ করে ভাষা শহিদদের শ্রদ্ধা বুবলীর

ঢাকা, ২১ ফেব্রুয়ারি – আজ একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও অনেকেই নিজেদের অনুভূতি ব্যক্ত করছেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। মা-ছেলে দুজনের পরনেই বাংলা বর্ণমালার নকশা করা পোশাক। বুঝাই যাচ্ছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনেই সেজেছেন তারা।

ক্যাপশনে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুবলী লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।’

একইদিন বিকেলে নিজের সিঙ্গেল কিছু ছবি পোস্ট করেছেন বুবলী। সেখানেও একই শাড়িতে ক্যামেরাবন্দি হয়েছেন নায়িকা। দুটি পোস্টই নেটিজেনদের নজর কেড়েছে। সেখানে হাজার হাজার লাইক, কমেন্ট জমা পড়েছে।

আইএ/ ২১ ফেব্রুয়ারি ২০২৩

 


Back to top button
🌐 Read in Your Language