পানশালায় ভাঙচুরের অভিযোগে বাংলাদেশি বাবা-ছেলে গ্রেপ্তার
কলকাতা, ২৭ ডিসেম্বর – কলকাতার নিউ মার্কেটে পানশালায় ভাঙচুর ও মারধরের অভিযোগে সিরাজুল আলম খান (৫১) ও নাফিউ খান (২৬) নামে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সম্পর্কে বাবা-ছেলে ও গাজীপুরের বাসিন্দা।
রোববার (২৫ ডিসেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বড়দিনের (রোববার) রাতে কলকাতা নিউমার্কেট এলাকায় ফ্রি স্কুল স্ট্রিটের পানশালায় যান বাবা সিরাজ আলম ও ছেলে নাফিউ খান। সেখানে তারা অতিরিক্ত মদ্যপান করে অস্বাভাবিক আচরণ শুরু করেন। এসময় পানশালার কর্মীরা থামাতে গেলে তারা আরও মদ দিতে বলেন। মদ না দেওয়ায় একপর্যায়ে তারা পানশালা কর্মীদের লাথি-ঘুসে মারেন ও ভাঙচুর করেন। এতে শংকর রুদ্র ও সুজিত বক্সি নামে দুই পানশালা কর্মী আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় ওইদিন রাতে সুজিত বক্সি নিউ মার্কেট থানায় মামলা করেন। পরে পুলিশ সিরাজুল আলম খান ও নাফিউ খানকে গ্রেফতার করে। তাদের গ্রেফতারের বিষয়টি বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের দপ্তরে জানানো হয়েছে।
সূত্র: জাগোনিউজ
আইএ/ ২৭ ডিসেম্বর ২০২২









