জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু

ঢাকা, ২৪ এপ্রিল – সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩ জন এবং হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত দেশে হামে নিশ্চিত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সন্দেহজনক হাম বা উপসর্গে একই সময়ে প্রাণ হারিয়েছেন ১৯৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২১৫ জন। ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৪৯ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ৪ হাজার ২৩১ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৭০৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৬ হাজার ৫২৭ জন।

বর্তমানে আক্রান্ত শিশুদের সুচিকিৎসা এবং সংক্রমণ রোধে কাজ করছে সরকারের সংশ্লিষ্ট বিভাগ।

এনএন/ ২৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language