পশ্চিমবঙ্গ

জামিনের আবেদন খারিজ, জেলেই থাকছেন পার্থ-অর্পিতা

কলকাতা, ২৯ সেপ্টেম্বর – ভারতের প্রাক্তন মন্ত্রী ও তার ‘ঘনিষ্ট’ অর্পিতা মুখোপাধ্যায়ের জেল হেফাজতের মেয়াদ বেড়েছে। ৩১ অক্টোবর পর্যন্ত তাদের জেলে রাখার নির্দেশ দিয়েছেন বিশেষ সিবিআই আদালতের বিচারক। গতকাল বুধবার (২৮ আগস্ট) ভার্চুয়াল শুনানিতে পার্থর আইনজীবীর পক্ষ থেকে আদালতে তার জামিনের আবেদন করা হয়। অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের আবেদন না করা হলেও, তিনি মায়ের সাথে কথা বলার অনুমতি চান।

অর্পিতার অনুরোধ মঞ্জুর করেছেন আদালত। এজন্য আলিপুর মহিলা সংশোধনাগারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশোধনাগারে গিয়ে পার্থ ও অর্পিতাকে জেরা করার অনুমতি দেওয়া হয়েছে।

বিশেষ সিবিআই আদালতের বিচারককে পার্থ বলেন, ‘আমাকে যেকোনো শর্তে জামিন দিন। প্রয়োজনে বাড়িতে রেখে দিন। তবে জামিন দিন। ’ তদন্তে সহযোগিতা করছেন বলেও আদালতে দাবি করেন পার্থ। তিনি আরো বলেন, অপ্রয়োজনে তাকে আটকে রাখা হচ্ছে। পাল্টা ইডির আইনজীবীরা তার জামিনের আবেদনের বিরোধিতা করে আদালতে বলেন, ‘উনি (পার্থ চট্টোপাধ্যায়) শেষবার কেঁদেছিলেন। কিন্তু হাজার হাজার জনের চোখের জল বিবেচনা করুন যাঁরা পুজোর সময়েও গান্ধী মূর্তির নিচে বসে আছেন। ’

অপর দিকে অর্পিতা বিচারককে বলেন, ‘মায়ের সঙ্গে কথা বলতে চাই। ৬৫ দিন ধরে আছি। একটু কথা বলতে চাই। ’ এ কথা বলে কেঁদে ফেলেন তিনি।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ২৯ সেপ্টেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language