বলিউড

আসছে ‘দ্য কপিল শর্মা’র নতুন সিজন

মুম্বাই, ২৬ আগস্ট – বলিউডের কৌতুক অভিনেতা কপিল শর্মার জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’। এ নিয়ে দর্শকদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আসছে এ শোয়ের নতুন সিজন। সম্প্রতি প্রকাশ পেয়েছে নতুন শোয়ের প্রোমো। আবারও দর্শক মাতাবে ‘দ্য কপিল শর্মা শো’ ।

পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানা যায়, তিন মাস আগে কপিল তার টিমসহ উত্তর আমেরিকা সফরে যান। এ জন্যই শোয়ের সাময়িক বিরতি ছিল। সনি টিভিতে বৃহস্পতিবার (২৫ আগস্ট) মুক্তি পেয়েছে নতুন প্রোমো।

প্রোমোতে দেখা যায়, হাসপাতালে শুয়ে আছে কপিল। তার মাথায় ব্যান্ডেজ করা। আর তাকে ঘিরে রয়েছেন বাকিরা। এদিকে ভক্তদের মনে আনন্দের শেষ নেই। শোটির জন্য অধীর আগ্রহে রয়েছেন তার ভক্তরা।

আগামী ১০ সেপ্টেম্বর থেকে আবার শোটি নিয়মিত দেখা যাবে সনি টেলিভিশনের পর্দায়।

আইএ/ ২৬ আগস্ট ২০২২


Back to top button
🌐 Read in Your Language