বলিউড

১৫ দিন পর জ্ঞান ফিরেছে কৌতুকাভিনেতা রাজুর

মুম্বাই, ২৫ আগস্ট – বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব। গত ১০ আগস্ট একটি ওয়ার্কআউট সেশনের সময় হৃদরোগে আক্রান্ত হন। এরপর থেকে তিনি দিল্লির একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তবে ১৭ আগস্ট আবারও অন্যান্য স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে শুরু হয়। এখন তার ব্রেন কাজ করছিল না।

তবে সম্প্রতি ইটাইমসের এক প্রতিবেদনে তার সহকর্মী ও বন্ধু সুনীল পাল বলেন, বুধবার (২৪ আগস্ট) রাজু শ্রীবাস্তবকে ভেন্টিলেটর সাপোর্ট থেকে বের করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) ১৫ দিন পর তার জ্ঞান ফিরেছে। তিনি এখন সুস্থ আছেন।

এরই মধ্যে কৌতুক অভিনেতার জ্ঞান ফেরার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তার পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীরা।

আইএ/ ২৫ আগস্ট ২০২২


Back to top button
🌐 Read in Your Language