বলিউড

পাঁচ দিনে আমির-কারিনা জুটির আয় ৯৫ কোটি রুপি

মুম্বাই, ১৬ আগস্ট – আমির খানের বহুল আলোচিত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এ সিনেমা দিয়েই দীর্ঘ বিরতির পর পর্দায় হাজির হলেন তিনি। বৃহস্পতিবার ১১ আগস্ট মুক্তি পেয়েছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। আরও আছেন কারিনা কাপুর খান।

‘লাল সিং চাড্ডা’ হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’র রিমেক’।

মুক্তির প্রথম দিনেই হতাশ হয়েছেন আমির ভক্তরা। বক্স অফিসে শুধু ভারতের হলগুলো থেকে ছবিটি আয় করে ১১.৫০ কোটি রুপি। বিগ বাজেটের সিনেমাটি আশানুরূপ আয় করতে ব্যর্থ হয়েছে শুরুর দিনে।

তবে মুক্তির পাঁচদিন শেষে বাক্স অফিসে আয় দাড়িয়েছে ৯৫ কোটি রুপি। হতাশা কাটিয়ে আয়ের মুখ দেখছে সিনেমাটি।

এরইমধ্যে শুরু হয়েছে সিনেমাটি ঘিরে নানা তর্ক বিতর্ক। তবে নির্মাতারা আশা করছেন সিনেমাটি সামনে আরও ভালো আয় করবে।

আইএ/ ১৬ আগস্ট ২০২২


Back to top button
🌐 Read in Your Language