সিলেট

বগি লাইনচ্যুত, সিলেটের পথে ট্রেন বন্ধ

মৌলভীবাজার , ১১ নভেম্বর- মৌলভীবাজারের কুলাউড়ায় সারবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের পথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে কুলাউড়া উপজেলার ভাটেরায় এই দুর্ঘটনা ঘটে বলে মাইজগাঁও স্টেশন মাস্টার মনির হোসেন জানান।

তিনি বলেন, সিলেটের ফেঞ্চুগঞ্জ সারকারখানা থেকে সার নিয়ে শায়েস্থাগঞ্জ যাচ্ছিল ট্রেনটি। পথে কুলাউড়ার ভাটেরা এলাকায় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই কুলাউড়া থেকে উদ্ধারকারী যান ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে বলে জানান তিনি।

মনির হোসেন আরও বলেন, দুর্ঘটনার কারণে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন ছাড়া হয়নি।

সূত্র: বিডিনিউজ

আর/০৮:১৪/১১ নভেম্বর


Back to top button