ঢাকা

ইয়াবাসহ পুলিশের এএসআই গ্রেপ্তার

ঢাকা, ০৯ নভেম্বর- রাজধানীতে ১৪৮ পিস ইয়াবাসহ পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রোববার দুপুর ২টার দিকে রাজধানীর গেণ্ডারিয়া থানার মিল ব্যারাক এলাকা র‌্যাব-১০ একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত এএসআই আজিজ রাজধানীর যাত্রাবাড়ি থানায় কর্মরত। গতকাল রাতেই তাকে গেণ্ডারিয়া থানায় হস্তান্তর করা হয়। গেণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতকাল রাতে র‌্যাব এএসআই আজিজকে থানায় হস্তান্তর করেছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এসআই মিজানুর রহমান মামলাটি তদন্ত করছেন।’

সূত্র: আমাদের সময়

আর/০৮:১৪/৯ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language