ঢাকা

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নারীসহ নিহত ৩

ঢাকা, ১৪ এপ্রিল – রাজধানীর উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় নারীসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, এনামুল, হনুফা ও অনিক।

বৃহস্পতিবার ভোরে আজমপুরের রবীন্দ্র সরণি আমির কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই হনুফা ও এনামুল মারা যান। আহত অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত হনুফা বেগমের মেয়ে সাদিয়া সুলতানা জানান, তাদের বাড়ি বরিশালের গৌরনদী। তারা রায়েরবাজার থাকেন। অনিক তার মামাতো ভাই। ভোরে তাদের পরিচিত এনামুলের মোটরসাইকেলে অনিকের অসুস্থ বাবা ইয়াকুবকে দেখতে গাজীপুর বোর্ডবাজার এলাকায় যাচ্ছিলেন হনুফা বেগম। পথে এ দুর্ঘটনা ঘটে।

উত্তরা পশ্চিম থানার ওসি মো. আখতারুজ্জামান ইলিয়াস জানান, আজমপুর রবীন্দ্র সরণি এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে হনুফা ও এনামুল মারা যান। এদের সঙ্গে থাকা অনিককে ঢাকা মেডিকেলে নিলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ১৪ এপ্রিল

Back to top button
🌐 Read in Your Language