বলিউড

ভয়ানক দুর্ঘটনার শিকার মালাইকার গাড়ি, হাসপাতালে নেওয়া হয়েছে নায়িকাকে

মুম্বাই, ০৩ এপ্রিল – ভয়াবহ সড়ক দূর্ঘটনার কবলে পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা। শনিবার রাতে মুম্বাইয়ের খোপোলি এলাকায় তিনটি গাড়ির সংঘর্ষের মধ্যে পড়ে দুমড়ে মুচরে যায় তার গাড়ি। আর অভিনেত্রী আহত হলেন গুরুতর। ঘটনাস্থল থেকে মালাইকাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

সংবাদমাধ্যম জানায়, মুম্বাই-পুণে হাইওয়ে দিয়ে মুম্বাই ফিরছিলেন মালাইকা। সেই সময়েই দুর্ঘটনায় পড়ে তার গাড়ি। পুলিশ জানায়, তাকে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। খোপোলি থানার পুলিশ অফিসার শিরিশ পাওয়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মুম্বাই-পুণে এক্সপ্রেস ওয়ের যে জায়গায় এই দুর্ঘটনাটি ঘটে, সেটি এমনিতেই দুর্ঘটনাপ্রবণ এলাকা। সেখানেই তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।

তবে ভারতীয় গণমাধ্যম চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে, মালাইকার চোট খুব গুরুতর নয়। দু’টি টুরিস্ট ভ্যানের মাঝে পড়ে গিয়েছিল তার গাড়ি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে প্রত্যক্ষদর্শীদের।

এম এস, ০৩ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language