বাংলাদেশে জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি ৮৯-৯০ দিন

ঢাকা,১২ নভেম্বর-বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে বুধবার (১২ নভেম্বর) থেকে ১৪৪৬ হিজরি সালের ষষ্ঠ মাসের গণনা শুরু হচ্ছে। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান শুরু হতে এখনো প্রায় ৮৯ থেকে ৯০ দিন বাকি রয়েছে।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের আকাশে জমাদিউস সানির চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছিল জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার থেকে নতুন মাসের গণনা শুরু হয়েছে।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, জমাদিউস সানি বছরের ষষ্ঠ মাস। এরপর সপ্তম মাস রজব এবং অষ্টম মাস শাবান শুরু হবে। এই দুই মাস শেষ হওয়ার পর নবম মাস হিসেবে শুরু হবে পবিত্র রমজান।
চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, হিজরি ক্যালেন্ডারের প্রতিটি মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। সেই হিসাবে জমাদিউস সানি মাস শুরু হওয়ার পর থেকে রমজান শুরু হতে আনুমানিক ৮৯ থেকে ৯০ দিন সময় লাগতে পারে।
সম্প্রতি গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজরি বর্ষপঞ্জি চাঁদের হিসাবের ওপর নির্ভরশীল হওয়ায় প্রতিবছর রমজান আগের বছরের তুলনায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালের রমজান আগের বছরের চেয়ে প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে ওই রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করা হবে এবং পরদিন থেকে রোজা শুরু হবে। তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে। যথাসময়ে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক করে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
এস এম/ ১২ নভেম্বর ২০২৬







