নাটক

তারকাবহুল ধারাবাহিক ‘দৌড়-দ্য ট্রেন্ডি’

ঢাকা, ২৮ মার্চ – ‘কমেডি ৪২০’ নাটকের সাফল্যের পর বৈশাখী টিভিতে শুরু হয়েছে ফরিদুল হাসানের দীর্ঘ ধারাবাহিক ‘দৌড়-দ্য ট্রেন্ডি’। প্রচার হচ্ছে সপ্তাহে তিন দিন- শনি, রবি, সোমবার রাত ৯টা ২০ মিনিটে। এতে বিভিন্ন চরিত্রে ডা. এজাজুল ইসলাম, মারজুক রাসেল, শামীমা নাজনীন, ওলিউল হক রুমি, উর্মিলা শ্রাবন্তী কর , নাবিলা ইসলাম, জামিল হোসাইন ,মিলন ভট্ট, ফারজানা রিক্তা, স্বর্ণলতা, সিয়াম নাসির, আয়েশা নাফিসা, নুসরাত, জান্নাত রুহি, সঞ্চিতা দত্ত, টুটুল চৌধুরী, জামাল রাজা, হারুন রশিদ ,হানিফ পলোয়ান, বেলাল আহমেদ মুরাদ, সাজু আহমেদ প্রমুখ অভিনয় করছেন।

নাটকের গল্প নিয়ে বলতে গিয়ে পরিচালক ফরিদুল হাসান বলেন, তথ্যপ্রযুক্তি যুগের সমসাময়িক ঘটনাই নাটকের মূল উপজীব্য। চলে একে অপরকে ডিঙ্গিয়ে যাবার প্রানান্তকর প্রতিযোগিতা। ইট কাঠের এই শহরে নগর জীবনে অভ্যস্ত প্রতিটা মানুষেরই থাকে প্রচন্ড তাড়া। এখানে সুর্য উঠার পর থেকেই ছুটে চলা শুরু হয় মানুষের। চলতে থাকে মধ্যরাতের দ্বিপ্রহরেও। ব্যস্ত মানুষের সঙ্গে ছুটে চলে ছোট বড় গাড়িগুলো। পিচ ঢালা রাজপথে ক্লান্ত গাড়ির চাকাগুলো ঘুরতে ঘুরতে বিশ্রাম নেয় সিগন্যাল অথবা জ্যাম জটে। তারপর আবার ছুটতে থাকে গন্তব্যে। কেউ ছুটে চলে অফিসে, কেউ বাজারে, কেউ ব্যবসায়, কেউবা বিনোদনের নেশায় অথবা কেউ স্বপ্নের পেছনে। মানুষ থেকে মানুষে এই ছুটে চলা কখনো থেমে থাকে না। মানুষগুলো যেন কি এক তাড়নায় সবসময়ই ছুটতে থাকে দৌড়ের উপর। ছুটতে থাকে ফোরজি ফাইভজির গতিতে অবিরাম। প্রাত্যাহিক জীবনে অনলাইন, গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক নানান রকম বিষয়ে ব্যস্ত হয়ে পড়েছে মানুষ।

নিত্য-নতুন হাল ফ্যাশন আর আধুনিকতার ছোঁয়ায় এমনই সব ট্রেন্ড এসে ভর করছে নাগরিক জীবনে। কখনো ভীনদেশি সংস্কৃতি কখনো বা প্রাশ্চাত্যের জীবন ধারায় মিলেমিশে একাকার সেই টেন্ডের সাথে গা-ভাসিয়ে ছুটে চলা মানুষগুলোই উৎরে যায় আবার অনেকেই পিছিয়ে পড়ে সেই ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলতে না পাড়ায়। কিন্তু তারপরও তারা স্বপ্ন দেখে এগিয়ে চলার।

এন এইচ, ২৮ মার্চ

Back to top button
🌐 Read in Your Language