জাতীয়

ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে প্রস্তুত বাংলাদেশ, এসেছে ৫৬৮ জনের চাহিদাপত্র

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)

ঢাকা,১২ নভেম্বর-মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া এগিয়ে চলছে। এখন পর্যন্ত দেশটি থেকে ৫৬৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র এসেছে। নিয়োগকর্তাদের সহযোগিতা পাওয়া গেলে আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সম্ভব হবে বলে জানিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

বৃহস্পতিবার সকালে মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল হক।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত মালয়েশিয়া থেকে ৫৬৮টি চাহিদাপত্র এসেছে। এ ক্ষেত্রে কর্মী নিয়োগের বিষয়ে নিয়োগকর্তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তাঁদের পছন্দ অনুযায়ী কর্মী নিয়োগ করা হবে।’

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, নিয়োগকর্তারা সহযোগিতা করলে ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে প্রস্তুত।

এদিকে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোনো ধরনের অনৈতিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশেদুল হক।

এস এম/ ১২ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language