বলিউড

তিন দিনে ‘রাধে শ্যাম’র দেড়শো কোটি আয়

হায়দ্রাবাদ, ১৬ মার্চ – প্রভাস আর পূজা হেগর প্রথম একসঙ্গে কাজ করেছেন ‘রাধে শ্যাম’ সিনেমায়। এতে শোনা গেছে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর। ছবির শ্যুট হয়েছে ইতালি, জর্জিয়া এবং হায়দরাবাদে।

সোমবার ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদনে জানা গেছে, ১১ মার্চ মুক্তি পাওয়া ‘রাধে শ্যাম’ মাত্র তিন দিনে ১৫১ কোটি ব্যবসা করেছে। প্রযোজক, পরিচালকের মুখে হাসি এনে দিয়েছে গুলশন কুমার এবং টি-সিরিজের ‘রাধে শ্যাম’।

ইউভি ক্রিয়েশনের প্রযোজনায়, রাধা কৃষ্ণ কুমার পরিচালিত এ সিনেমার সম্পাদক কোটাগিরি ভেঙ্কটেশ্বর রাও। প্রযোজক ভূষণ কুমার।

প্রভাস সম্ভবত নিজেও বোঝেননি প্রথম ছবিতেই তার আর পূজার জুটি এতো ভালো লাগবে দর্শকদের।

এন এইচ, ১৬ মার্চ


Back to top button
🌐 Read in Your Language