ঢালিউড

ফের পেছাল জায়েদ-নিপুণের রুল শুনানি

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না জানতে চেয়ে দেওয়া রুলের শুনানি পিছিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আজ তা একদিন পিছিয়ে আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ।

এর আগে গেল ৯ ফেব্রুয়ারি শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে ওই পদে দায়িত্ব পালনের ওপর ‘স্থিতাবস্থা’দেন চেম্বার আদালত। একই সঙ্গে ১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আবেদনটি পাঠিয়ে আদেশ দেন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান।

এন এইচ, ২২ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language