বলিউড

করোনায় আক্রান্ত নোরা ফাতেহি আইসোলেশনে

মুম্বাই, ৩১ ডিসেম্বর – করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড তারকা নোরা ফাতেহি। ২৮ ডিসেম্বর নোরার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

তখন থেকেই সব ধরনের সাবধানতা এবং কোভিড বিধি মেনে আপাতত আইসোলেশনে আছেন তিনি।খবর টাইমস অব ইন্ডিয়ার।

নোরার মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন, কোভিড বিধি মেনে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে নোরা আইসোলেশনে রয়েছেন।

সম্প্রতি নোরার একটি অনুষ্ঠানে যাওয়ার কয়েকটি ছবি ঘুরপাক খাচ্ছিল নেটমাধ্যমে। সেই ছবিগুলি যে আসলে পুরনো, সে কথাও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সেই বিবৃতিতে।

বিবৃতিতে জানানো হয়েছে, বিগত কয়েক দিন বাড়িতেই ছিলেন অভিনেত্রী।

নোরা নিজেও ভক্তদের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, দুর্ভাগ্যবশত আমি কোভিডের সঙ্গে লড়াই করছি। কোভিড আমাকে বড় ধাক্কা দিয়েছে। কয়েক দিন ধরে শয্যাশায়ী ছিলাম। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে আছি।

সকলে দয়া করে সাবধানে থাকুন। মাস্ক পড়ুন। যে কোনও মানুষেরই এই রোগটি হতে পারে। আমি সুস্থ হওয়ার চেষ্টা করছি। নিজের স্বাস্থ্যকে সব চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। সকলে নিজের খেয়াল রাখুন, ভাল থাকুন।

বুধবার অর্জুন কাপুর, খুশি কাপুর এবং অংশুলা কাপুররের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। তার কয়েক দিন আগেই আক্রান্ত হয়েছিলেন কারিনা খান এবং অমৃতা অরোরা।

এম এস, ৩১ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language