ঢালিউড

শারজাহ স্টেডিয়াম মাতাবেন নুসরাত ফারিয়া

ঢাকা, ২৬ নভেম্বর – সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আগামী ৩ ডিসেম্বর স্থানীয় সময় বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভাল। আর সেখানে নাচে গানে মঞ্চ মাতাবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ক্রিকেটের জন্য আলোচিত ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে নিজের গাওয়া তিন জনপ্রিয় গান ‘পটাকা’, ‘আমি চাই থাকতে’ ও ‘হাবিবি’র সঙ্গে পারফর্ম করার কথা রয়েছে ফারিয়ার।

নুসরাত ফারিয়া বলেন, ‘‘শারজাহ স্টেডিয়ামের নাম অনেক শুনেছি। এবার সেই স্টেডিয়ামে আমি পারফর্ম করব ভাবতেই ভালো লাগছে। অনুষ্ঠানটিতে অংশ নিতে শিগগিরিই উড়াল দেবো। আশা করি দারুণ একটা সময় কাটবে।”

সম্প্রতি বাংলাদেশে শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রীয় উদ্যোগে নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর এ সিনেমা ফারিয়া অভিনয় করছেন মুজিবকন্যা শেখ হাসিনা চরিত্রে। সংযুক্ত আরব আমিরাত থেতে ফিরে আগামী ৫ ডিসেম্বর এই সিনেমোর শুটিং ইউনিটে যুক্ত হবেন ফারিয়া।

উল্লেখ্য, নুসরাত ফারিয়া ছিলেন উপস্থাপক। তবে এখন পুরোদস্তুর নায়িকা। গত কয়েক বছরে বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। তার সমস্ত ব্যস্ততা এখন রূপালি দুনিয়া ঘিরেই। তবে এর ফাঁকে গানও করেন তিনি। ‘পটাকা’ ও ‘আমি চাই থাকতে’র পর সম্প্রতি প্রকাশ করেছেন নিজের আয়োজনে তৃতীয় গান ‘হাবিবি’।

এন এইচ, ২৬ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language