জানা-অজানা

বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ

বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষটির নাম মিসাও ওকাওয়া। তিনি জাপানের বাসিন্দা। ১১৫তম বয়স পাড় করে এবার তিনি পালন করতে যাচ্ছেন ১১৬তম জন্মদিন। আগামী ৫ মার্চ মিসাওয়ের জন্মদিন।

এই দীর্ঘ জীবনের রহস্য জানতে চাইলে মিসাও একটি মৃদু হাসি দিয়ে বলেন, ‘খাও, ঘুমাও আর দীর্ঘকাল বাঁচো।’ মিসাও ১৮৯৮ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯১৯ সালে ইউকিও ওকাওয়ার সঙ্গে বিয়ে হয় তার। এরপর জন্ম দেন ফুটফুটে তিনটি সন্তান। স্বামীকে হারিয়েছেন ৮৩ বছর আগে, ১৯৩১ সালে। তিন সন্তানের দুজন এখন মায়ের পথেই হাঁটছেন। ছেলে ও মেয়ের বয়স যথাক্রমে ৯৪ ও ৯২ বছর। আছে চার নাতি-নাতনি আর তাঁদের ঘরে আরো ছয় ছেলেমেয়ে।

মিসাও সুশি খেতে খুবই পছন্দ করেন। ‘সুশি’ হলো জাপানি এক খাবার, যা ভাত ও সামুদ্রিক মাছের সমন্বয়ে তৈরি করা হয়। মাসে অন্তত একবার হলেও খাবার তালিকায় সুশি রাখেন মিসাও। দীর্ঘদিন বাঁচার জন্য তাঁর আরো পরামর্শ আছে। রাতে আট ঘণ্টা ঘুমানোর কথা বলেন তিনি।

তার নিজের ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য বটে। জাপানের নারীদের গড় আয়ু প্রায় ৮৬ বছর। সেখানকার ৮৭ শতাংশ নারীই শতবর্ষীর খাতায় নাম লেখান। অন্যদিকে পুরুষের গড় বয়স প্রায় ৮০ বছর।

সেখানকার নারীদের এই দীর্ঘায়ু হওয়ার কারণ স্বাস্থ্যকর খাবার আর উন্নত চিকিৎসাসেবার পাশাপাশি আছে বেশির ভাগ নারীর হাসিখুশি জীবনযাপন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চারপাশের পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা উল্লেখযোগ্য বলে মনে করেন বয়স্কদের মনস্তত্ত্ব বিশেষজ্ঞ ওসাকা ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ইয়াসুইউকি গোন্দো।

তিনি জানান, অন্যান্য সাধারণ মানুষের তুলনায় তাদের মধ্যকার উদ্দীপনা ও তীব্র ইচ্ছাশক্তিও লক্ষ্য করার মতো।

আর/০৮:১৪/২৯ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language