চট্টগ্রাম

চট্টগ্রামে মৃত্যুশূন্য দিনে করোনা আক্রান্ত ৪ জন

চট্টগ্রাম, ০৩ নভেম্বর – করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়েনি। তবে এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন চারজন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ২৩৮ জনে।

বুধবার (৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৪৬৪ জনের নমুনা পরীক্ষায় চারজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। ফলে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ২৭ শতাংশ।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় শেভরন হাসপাতাল ল্যাবে একজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে একজন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে দুজনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/০৩ নভেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language