ব্যবসা

ডলারের দাম বাড়ার রেকর্ড

ঢাকা, ২৪ অক্টোবর – টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। রবিবার (২৪ অক্টোবর) খোলা বাজার ও নগদ মূল্যে ডলার ৯০ টাকা ১০ পয়সায় কেনাবেচায় হয়, দেশে যা এযাবৎকালের সর্বোচ্চ মূল্য।

জানা গেছে, প্রবাসীদের পাঠানো আয় বা রেমিট্যান্স তিন মাস ধরে ধারাবাহিকভাবে কমেছে। রফতানি আয়ে ভাটা চলছে। বেড়েছে আমদানি ব্যয়। ফলে বৈদেশিক মুদ্রা সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে, যা টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

সর্বশেষ আন্তব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়ায় ৮৫ টাকা ৭০ পয়সা। তবে খোলা বাজার ও নগদ মূল্যে ডলার ৮৯ টাকা ৯০ পয়সা থেকে ৯০ টাকা ১০ পয়সায় কেনাবেচা হচ্ছে।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/২৪ অক্টোবর ২০২১


Back to top button
🌐 Read in Your Language