জাতীয়

সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঢাকা, ২ মে – সাত দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি জাপানের উদ্দেশ্যে রওনা হন। তার এই সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।

সফর চলাকালীন ডা. শফিকুর রহমান জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। সাত দিনের সফর শেষে আগামী ৯ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

এস এম/ ২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language