দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে, ভরিতে কমল ৩২৬৬ টাকা

ঢাকা, ২৩ এপ্রিল – দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মানভেদে প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত হ্রাস করা হয়েছে। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায়।
বৃহস্পতিবার সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের দাম কমে যাওয়ায় এই নতুন দর নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই সারাদেশে এই নতুন মূল্য কার্যকর করা হয়েছে।
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বর্তমানে দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায়। এর আগে দেশের বাজারে স্বর্ণের দাম কয়েক দফা বৃদ্ধি পেয়েছিল।
এস এম/ ২৩ এপ্রিল ২০২৬









