স্বর্ণের দাম কমালো বাজুস, ভরিতে কমলো ২ হাজার ১৫৮ টাকা

ঢাকা, ১৪ আগস্ট – টানা তিন দফা বৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। প্রতি ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। নতুন এই দাম শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে সংস্থাটি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের দাম হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকায় বিক্রি হবে। বাজুস নির্ধারিত এই নতুন মূল্য পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বহাল থাকবে।
এস এম/ ১৪ আগস্ট ২০২৬









