ফরিদপুর

ফরিদপুরে করোনা ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু

ফরিদপুর, ২৩ জুলাই- ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (করোনা ডেডিকেটেড হাসপাতালে) ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩ জনের করোনা পজিটিভ ছিল। বাকি সাতজনের উপসর্গ ছিল।

বর্তমানে হাসপাতালটিতে ৩২১ জন রোগী ভর্তি রয়েছে। এর ভেতর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৪৭ জন রোগী। প্রতিনিয়ত রোগীর চাপ বাড়তে হাসপাতালে সেবা দিতে হিমসিম খাচ্ছে ডাক্তার ও নার্সরা।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৪৯ জনের নমুনা পরীক্ষা করে সর্বোচ্চ ১৬৪ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ দশমিক ৩৮ শতাংশ।

ফরিদপুরে এ পর্যন্ত ১৬ হাজার ৬৩৮ জন রোগীর করোনা শনাক্ত হয়। সরকারি হিসেবে এ পর্যন্ত ৩৪৪ জনের মৃত্যু হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ২৪৯ জনের নমুনা পরীক্ষার করে শনাক্ত হয়েছে ১৬৪ জন। করোনার বিধিনিষেধ না মানার কারণেই ফরিদপুরে বেড়ে চলছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বলে তিনি জানান।

সূত্রঃ আরটিভি

আর আই


Back to top button
🌐 Read in Your Language