যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তির সম্ভাবনা নাকচ করলেন আব্বাস আরাগচি

তেহরান, ১২ জুন – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরের খবর নাকচ করে দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দুই দেশের মধ্যে চুক্তির গুঞ্জন ছড়িয়ে পড়লেও আরাগচি স্পষ্ট করেছেন যে তারা এখনো এ ধরনের কোনো সমঝোতার ধারেকাছে পৌঁছাননি।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত কোনো চুক্তি চূড়ান্ত রূপ না পাচ্ছে ততক্ষণ এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকা উচিত।
তিনি আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে যথাসময়ে সকল তথ্য জনগণের সামনে উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর হামলা চালায়। পরবর্তীতে ৮ এপ্রিল দেশগুলোর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও সম্প্রতি আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই দুই দেশের মধ্যে নতুন করে সমঝোতার আলোচনা শুরু হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল।
এনএন/ ১২ জুন ২০২৬









