ফরিদপুর

ফরিদপুরে করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু, শনাক্ত ২০৮

ফরিদপুর, ০৯ জুলাই- গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিনজন ও করোনার উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ২০৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ৫২ দশমিক ২২ শতাংশ। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২৫৩ জন।

জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় এপর্যন্ত করোনায় আক্রান্ত ১৪ হাজার ২৮৮ জন। হাসপাতাল গুলোতে ভর্তি আছে ৩৪৩ জন আর হোম আইসোলেশনে আছে ১৮৬১ জন।

জেলা প্রশাসন জানায়, জেলায় লকডাউন বাস্তবায়নের লক্ষে এ পর্যন্ত ১৫ টি মোবাইল কোটে ৮৮২টি মামলা করে জরিমানা করা হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৫ শত টাকা।

সূত্রঃ ইত্তেফাক

আর আই


Back to top button
🌐 Read in Your Language