ফরিদপুর

ফরিদপুরের ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, শনাক্ত ৯৪

ফরিদপুর, ১৮ জুন – গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন।

তাছাড়া একই সময় হাসপাতালের পিসিআর ল্যাবে আশপাশের কয়েকটি জেলার ৯৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জেলার সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান জানান।

তিনি বলেন, হাসপাতালের আইসিইউতে মারা গেছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ৬৫ বছরের এক নারী, মাদারীপুরের শিবচর উপজেলার ৬৫ বছর বয়সী এক ব্যক্তি ও রাজবাড়ীর ৭৫ বছরের এক ব্যক্তি।

সিভিল সার্জন বলেন, ফরিদপুর জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৯৩ জনের। জেলায় মোট শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩২৮ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৪৫৭ জন।

সূত্র : বিডিনিউজ
এন এইচ, ১৮ জুন


Back to top button
🌐 Read in Your Language