চট্টগ্রাম

এক হাজার লিটার চোলাইমদসহ ১১ জন আটক

চট্টগ্রাম, ০৩ জুন – নগরের কোতোয়ালি থানার পাথরঘাটার ইকবাল রোড থেকে এক হাজার লিটার চোলাইমদসহ ১১ জনকে আটক করা হয়েছে।

বুধবার (২ জুন) বিকেল সাড়ে ৫টায় নগরের পুরাতন ফিশারী ঘাট মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন কোতোয়ালি জোনের এ সি মো. মুজাহিদুল ইসলাম।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বাংলানিউজকে জানান, মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরসহ তার সহযোগীরা মিলে বিভিন্ন আকারের পানির বোতল ব্যবহার করে আইন-শৃঙ্খলা বাহিনীর অগোচরে চোলাইমদ বিক্রি করেন। তারা পানির বোতলে করে পানি হিসেবে চোলাইমদ আনা নেওয়া করতেন যাতে কেউ বুঝতে না পারে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ও তল্লাশি করে মাদকসেবীসহ মোট ১১ জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, এ সময় মাদক আস্তানার মালিক মো. জাহাঙ্গীর কৌশলে পালিয়ে যান। আটকদের হেফাজত থেকে সর্বমোট এক হাজার লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৩ জুন


Back to top button
🌐 Read in Your Language