পশ্চিমবঙ্গ

‘আমায় গ্রেফতার করতে হবে, দাবি মমতার

কলকাতা, ১৭ মে – সকালেই গ্রেফতার করা হয়েছে ফিরহাদ হাকিম-সহ তৃণমূল কংগ্রেসের তিন নেতাকে। সেই ঘটনার কিছুক্ষণ পরই নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার সকালে নবান্নে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন মমতা। তবে বাড়ি থেকে সোজা চলে আসেন নিজাম প্যালেসে। সকাল ১০ টা ৪৭ মিনিটে নিজাম প্যালেসে এসেই সোজা দুর্নীতিদমন শাখার ১৫ তলার অফিসে চলে যান তিনি।

তৃণমূলের নেতা তথা আইনজীবী অনিন্দ্য রাউত জানান, ‘বেআইনিভাবে’ গ্রেফতারের প্রতিবাদে তাঁকেও গ্রেফতার করতে হবে বলে দাবি তুলেছেন মমতা। নাহলে তিনি সিবিআই দফতর থেকে বেরোবেন না।

তিনি বলেন, ‘মমতা জানিয়েছেন, বেআইনিভাবে চারজনকে গ্রেফতার করা হয়েছে, আমায় গ্রেফতার করতে হবে না হলে আমি সিবিআই দফতর থেকে বেরোবো না।’

সূত্র : হিন্দুস্থান টাইমস
এন এ/ ১৭ মে

Back to top button
🌐 Read in Your Language