ফেরিঘাটে মারা যাওয়া অজ্ঞাত দুইজনের পরিচয় মিলেছে

মাদারীপুর, ১৩ মে– মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে মারা যাওয়া অজ্ঞাত দুজনের পরিচয় মিলেছে।
বৃহস্পতিবার সকালে নৌ–পুলিশ এই দুজনের পরিচয় নিশ্চিত করে। বেলা ১১টার দিকে তাদের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরিচয় নিশ্চিত হওয়া ওই দুইজন হলেন- পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আরামকাঠি এলাকার আবদুল জব্বারের ছেলে শরিফুল ইসলাম (২৭) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পদ্মবিলা এলাকার মজিবর রহমানের স্ত্রী শিল্পী বেগম (৪০)।
সাভারের একটি কাঠের ফার্নিচারের দোকানে কাজ করতেন শরিফুল ইসলাম । আর ঢাকায় পোশাক কারখানায় কাজর করতেন শিল্পী বেগম।
চরজানাজাত নৌ–পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল রাজ্জাক জানান, অজ্ঞাত দুই নারী ও পুরুষের পরিচয় নিশ্চিত হয়ে বৃহস্পতিবার নিহত ব্যক্তিদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ছেড়ে আসা ফেরি শাহ্ পরানে অতিরিক্ত যাত্রীদের কারণে পদদলিত হয়ে মারা যায় একজন।
পরে বেলা ১টার দিকে শিমুলিয়া থেকে প্রায় ৩ হাজার যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে আসে ফেরি এনায়েতপুরী। অতিরিক্ত যাত্রীবোঝাই ফেরিটি থেকে নামতে গিয়ে যাত্রীদের চাপে ও পদদলিত হয়ে মারা যান ৪ জন। দুটি ফেরিতে আহত হন অন্তত ৩০ জন।
সূত্র : সমকাল
এম এন / ১৩ মে







