মাদারীপুর

মাদারীপুরে ১২ মামলার আসামি ‘হাতুড়ি বাহিনী’র প্রধান মাজহারুল গ্রেপ্তার

মাদারীপুর, ১০ জুন – মাদারীপুরের রাজৈর উপজেলায় ত্রাস সৃষ্টিকারী এবং অন্তত ১২টি মামলার আসামি মাজহারুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলোচিত হাতুড়ি বাহিনীর প্রধান হিসেবে পরিচিত এই ব্যক্তিকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে,

মাজহারুল শেখ রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকার নজরুল শেখের ছেলে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, চাঁদাবাজি, ডাকাতি, হামলা ও ভাঙচুরসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান,

মাজহারুল দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি চালিয়ে আসছিলেন। তিনি একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বলেও পুলিশের কাছে তথ্য রয়েছে। গত ৩১ মে ২০২৬ তারিখে দায়ের করা একটি মামলার প্রধান আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান এই গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

মাজহারুল শেখের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার তদন্ত কাজও চলমান রয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি জানান।

এস এম/ ১০ জুন ২০২৬

Back to top button
🌐 Read in Your Language