শিক্ষা

জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ ৩ জন

ঢাকা, ০৬ মে– বিশিষ্ট ৩ জন ব্যক্তিকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

তারা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বারডেম) সভাপতি এ কে আজাদ খান এবং বাংলাদেশ গ্যাস্ট্রোএনটারোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান।

সূত্র : সমকাল
এম এন / ০৬ মে


Back to top button
🌐 Read in Your Language