চট্টগ্রাম

চমেক শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

চট্টগ্রাম, ০২ মে– চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২ মে) সকাল সাড়ে ১০টায় চমেক হাসপাতাল পরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কবির।

তিনি বলেন, শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা তাদের সব দাবি মেনে নিয়েছি। তাদের অনেকগুলো দাবির মধ্যে একটি দাবি ছিল- বহিরাগতদের গ্রেফতার করতে হবে। এজন্য তারা তিন দিনের সময় দিয়েছেন। যেহেতু বিষয়টি নিয়ে ইতোমধ্যে মামলা হয়েছে, আশা করছি আইনশৃঙ্খলা বাহিনী দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনবে।

বৈঠকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আখতার, পুলিশের ৫ কর্মকর্তা, চমেক হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানরা।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় দুই চিকিৎসকের ওপর হামলার ঘটনায় বুধবার থেকে কর্মবিরতি শুরু করেন শিক্ষানবিশ চিকিৎসকরা।

সূত্র : বাংলানিউজ
এম এন / ০২ মে


Back to top button
🌐 Read in Your Language