ফুটবল

আর্সেনালকে হারালো লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনালের মুখোমুখি হয়েছিল লিভারপুল। মোহাম্মদ সালাহ ও দিয়োগো জতার জোড়া গোলে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। গার্নার্সদের তারা হারিয়েছে ৩-০ ব্যবধানে।

এই জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে জার্গেন ক্লপের শিষ্যদের। উঠে এসেছে পঞ্চম স্থানে। ৩০ ম্যাচ থেকে লিভারপুলের সংগ্রহ ৪৯ পয়েন্ট। ৩১ ম্যাচ থেকে ৭৪ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।

আরও পড়ুন : ৩৪ বছর পর কোপা দেল রে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

অবশ্য আর্সেনালের বিপক্ষে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি অলরেডরা। বিরতির পরই হয় তিনটি গোল।

৬৪ মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের ক্রসে মাথা লাগিয়ে বল জালে জড়ান জতা। ৬৮ মিনিটে সালাহ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। আর ৮২ মিনিটে জতার অপর গোলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় লিভারপুলের।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৪ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language