মধ্যপ্রাচ্য

ইরানের ওপর নতুন সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

তেল আবিব, ৭ মে – ইরানের ওপর নতুন করে সামরিক অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা নীতিনির্ধারকেরা। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশনের (আইপিবিসি) এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছে তেল আবিব।

ইসরায়েল মনে করছে ইরানের সঙ্গে চলমান আলোচনা বা সমঝোতার চেষ্টা নিছক সময়ের অপচয়। পারস্য উপসাগরীয় অঞ্চলের বর্তমান উত্তেজনাকে কাজে লাগিয়ে ইরানের মূল ভূখণ্ডে আবারও হামলা চালাতে চায় দেশটি। ওয়াশিংটনের কাছে পাঠানো বার্তায় ইসরায়েল স্পষ্টভাবে জানিয়েছে যে তারা যে কোনো উপায়ে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণের পথ খুঁজছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা ইরানে সম্ভাব্য হামলার জন্য লক্ষ্যবস্তুর একটি নতুন তালিকা তৈরি করেছেন। এই তালিকায় ইরানের অধিকাংশ অপরিশোধিত তেল শোধনাগার এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে প্রধান লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এস এম/ ৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language