মধ্যপ্রাচ্য

পারমাণবিক ইস্যুতে আলোচনা করবে না ইরান: মোহসেন রেজায়ী

তেহরান, ৭ মে – ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা এবং বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান মোহসেন রেজায়ী জানিয়েছেন, পারমাণবিক ইস্যুতে ইরান কারো সঙ্গে আলোচনায় বসবে না। একই সঙ্গে তিনি গুরুত্বারোপ করেন যে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা ইরানের হাতেই থাকা আবশ্যক।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসনার বরাত দিয়ে মোহসেন রেজায়ী সতর্ক করে বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতছাড়া হলে শত্রুপক্ষ এটিকে ইরান এবং এ দেশের জনগণের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহারের সুযোগ পাবে। তিনি আরও উল্লেখ করেন যে, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এ অঞ্চলের দেশগুলোরই হওয়া উচিত।

এক্ষেত্রে আমেরিকান বা ইউরোপীয় নির্বিশেষে সকল বিদেশি বাহিনীকে এই অঞ্চল ত্যাগ করতে হবে। এর আগে এক বক্তব্যে তিনি জানিয়েছিলেন যে, ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং তাদের আঙুল সর্বদা ট্রিগারে প্রস্তুত থাকে।

এস এম/ ৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language