ক্রিকেট

একসঙ্গে দেশে ফিরছেন তামিম-হাসান

ঢাকা, ২৮ মার্চ – নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তামিম ইকবাল। আজ তামিম দেশে ফেরার বিমানে উঠবেন। ইতোমধ্যে বোর্ড থেকে ছুটিও নিয়েছেন তিনি।

জানা গেছে, তার সঙ্গে দেশে ফিরবেন চোটে পড়া উদীয়মান তরুণ পেসার হাসান মাহমুদ।

আরও পড়ুন : আইপিএল খেলতে অনাপত্তিপত্র পেলেন মোস্তাফিজ

রোববার রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে তাদের।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

করোনাকালে ক্রিকেটের ক্লান্তি এড়াতে নিউজিল্যান্ড সফরের আগেই ছুটি নিয়ে রেখেছেন তামিম। দেশে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাতে চান তিনি। ১২ এপ্রিল দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল।

এ সফরের আগে নিজেকে সতেজ রাখতেই নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না তামিম।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৮ মার্চ

Back to top button
🌐 Read in Your Language