কিশোরগঞ্জ

কেঁদে ওঠায় কোলের শিশুকে গলাকেটে হত্যা, মা‌য়ের যাবজ্জীবন

কিশোরগঞ্জ, ০৮ মার্চ – কি‌শোরগ‌ঞ্জে ১৫ মা‌স বয়সী নিজ শিশুপুত্রকে গলাকেটে হত্যার দা‌য়ে মা ছালমা বেগমের (৩৫) যাবজ্জীবন ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৮ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আবদুর রহিম আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন। আসামি ছালমা বেগমের বাড়ি সদর উপজেলার প্যারাভাঙ্গা গ্রামে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান ঢাকা পোস্টকে রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। আসামিপক্ষের মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মাজহারুল ইসলাম খান সঞ্জু।

আরও পড়ুন : ভৈরবে আওয়ামী লীগ প্রার্থীর জয়

এ ঘটনায় ওইদিনই তার স্বামী আবুল কালাম বাদী হয়ে ছালমাকে একমাত্র আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন এবং এরপরই পুলিশ ছালমাকে আটক করে।

দীর্ঘ তদন্ত শেষে ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

সূত্র : ঢাকা পোস্ট
এন এইচ, ০৮ মার্চ


Back to top button
🌐 Read in Your Language