
কলকাতা, ০৮ মার্চ – বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মহিলা ভোটারদের টার্গেট করে রাজপথে মহামিছিল মমতা বন্দ্যোপাধ্যায়। গলায় জয়বাংলা স্লোগান লেখা প্ল্যার্ড ঝুলিয়ে মহিলা ব্রিগেডকে নিয়ে মিছিল শুরু করেছেন তিনি। বাংলায় মহিলারা যে কতটা নিরাপদ তার বার্তা দিয়েই মহিলা ব্রিগেডকে নিয়ে মমতার এই মিছিল বলে মনে করছে রাজনৈতিক মহল। সামনের সারিতে রয়েছে তারকা সমাবেশ।
মমতার মিছিল
নারী দিবসকে সামনে রেখে রাজ পথে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।গলায় জয় বাংলা স্লোগানের প্ল্যাকার্ড নিয়ে পথে নেমেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। মহিলা ভোটারদের টার্গেট করেই নারী দিবসে মমতার এই মহামিছিল বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল কংগ্রেসের মহিলা ব্রিগেড এবং তারকা প্রার্থীদের নিয়ে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা।
আরও পড়ুন : একদা মমতার রাজনৈতিক সেনাপতি, নন্দীগ্রামে আজ তাঁরই প্রতীপক্ষ

মহিলা ভোটার টার্গেট
মহিলা ভোটার এবারের বিধানসভা ভোটে বড় ফ্যাক্টর। সেই ভোট ঘরে তুলতে ঝাঁপিয়েছে শাসক-বিজেপি দুই শিবির। নারী দিবসকে সামনে রেখে মহিলা ভোটারদের মন জয়ে পথে নেমেছেন মমতা। রাজ্যে ৪৫ শতাংশ মহিলা ভোটার রয়েছে। আর শাসক দলে মহিলা প্রার্থী ৫০ জন। কাজেই সুপরিকল্পিত উপায়েই মহিলা ভোটারদের টার্গেট করে নারী দিবসে পথে নেমেছেন মমতা।

বিজেপিকে জবাব
নারী সুরক্ষা নিয়ে সরব হয়েছে বিজেপি। বাংলায় নারীদের সুরক্ষা নেই বলে মমতা সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন দিলীপ ঘোষ থেকে নরেন্দ্র মোদী। বিজেপিকে জবাব দিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নারী দিবসে মহিলাদের নিয়ে মিছিল বলে মনে করছে রাজনৈতিক মহল। বাংলায় মহিলারা অনেক নিরাপদ বলে দাবি করেছেন মমতা। সেকারণেই তৃণমূল কংগ্রেস ৫০ জনকে প্রার্থী করেছে।

তারকা সমাবেশ মিছিলে
নারী দিবসে মিছিলে তারকা সমাবেশ দেখা গিয়েছে। নুসরত, অদিতি মুন্সি, সায়ন্তিকা,জুন মালিয়া সহ একাধিক তারকা প্রার্থীকে দেখা গিয়েছে মিছিলে। চন্দ্রিমা ভট্টাচার্য ও মালা রায় ছিলেন। বাংলা নিজের মেয়েকে চায় স্লোগানকে সামনে রেখেই নারী দিবসের মিছিলে বিধানসভা ভোটের প্রচার করে ফেললেন মমতা।
এন এইচ, ০৮ মার্চ









