জাতীয়

যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ৯০৮ কোটি টাকায় ৪ লাখ ৪০ হাজার টন গম কিনবে সরকার

৪ লাখ ৪০ হাজার টন গম কিনবে সরকার

ঢাকা,২৬ নভেম্বর-যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার থেকে সরকার (জি টু জি) পদ্ধতিতে এই গম কিনতে মোট ব্যয় হবে ১ হাজার ৯০৮ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।

প্রতি মেট্রিক টন গমের দাম নির্ধারণ করা হয়েছে ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার। সেই হিসাবে প্রতি কেজি গমের দাম পড়বে ৪৩ টাকা ৩৮ পয়সা।

বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে গম আমদানির এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে সরকার থেকে সরকার (জি টু জি) পদ্ধতিতে এই গম আমদানি করা হবে। নির্ধারিত ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টনের বাইরে প্রয়োজনে আরও ১০ শতাংশ গম আমদানির সুযোগ রাখা হয়েছে।

গম সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েটসের (ইউএসডব্লিউ) অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি মেট্রিক টন ৩৪৭ দশমিক ৭৫ ডলার দরে গম কেনা হবে।

এস এম/ ২৬ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language